২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

মন্ডপ পরিদর্শন করলেন সাবেক সকল মন্ত্রী ও চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০১৯
মন্ডপ পরিদর্শন করলেন সাবেক সকল মন্ত্রী ও চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান

Manual7 Ad Code

 

রমজান প্রামাণিক – চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Manual2 Ad Code

চৌহালী উপজেলার সৌদিয়া চাঁদপুর ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন করেন, সাবেক সফল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বর্তমান সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস মহোদয় । বলেন হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির অনুকরণীয় ঐতিহ্যে সমৃদ্ধ।এখানে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষদের ধর্মীয় উৎসবের আনন্দ উপভোগ করে। একে অন্যের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করে দেয়। যুগযুগ ধরে চলে আসা সম্প্রীতি এ-ই বন্ধন অনাদিকাল অটুট থাকুক,সেটাই প্রত্যাশা।

Manual6 Ad Code

চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক সরকার। বলেন,সনাতন ধর্ম মতে অশুভ শক্তি বিনাশ এবং দেব শক্তির উন্মেশ ঘটানোর উদ্দেশ্যেই দুর্গাপূজার আয়োজন। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ এই দূর্গা উৎসব। সেই সাথে তিনি সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলার সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের পূজা উৎযাপন কমিটির সভাপতি, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী, বেলকুচি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক কামাল আহমেদ, খাসপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম শিকদার, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আরও প্রত্যেক গ্রামের গন্যমান্য ব্যক্তিগন।

Manual8 Ad Code