২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

পূজা মন্ডপ পরিদর্শন করেন, জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রাণী

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০১৯
পূজা মন্ডপ পরিদর্শন করেন, জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রাণী

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

কৌশিক তালুকদার, জামালগঞ্জ প্রতিনিধিঃ

জামালগঞ্জ উপজেলা ফেনারবাঁক ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন করেন, জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস,চেয়ারম্যান বিনা রাণী তালুকদার।তিনি হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির অনুকরণীয় ঐতিহ্যে সমৃদ্ধ জামালগঞ্জ।এখানে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষদের ধর্মীয় উৎসবের আনন্দ উপভোগ করে। একে অন্যের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করে দেয়। যুগযুগ ধরে চলে আসা সম্প্রীতি এ-ই বন্ধন অনাদিকাল অটুট থাকুক,সেটাই প্রত্যাশা। তিনি বলেন,সনাতন ধর্ম মতে অশুভ শক্তি বিনাশ এবং দেব শক্তির উন্মেশ ঘটানোর উদ্দেশ্যেই দুর্গাপূজার আয়োজন। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ এই দূর্গা উৎসব। সেই সাথে তিনি সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন,উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু করুনাসিন্ধু তালুকদার এবং সহ সভাপতি বাবু শ্রীকান্ত তালুকদার, নয়মৌজা জনকল্যান যুব সংঘের সভাপতি টিটু তালুক দার, সাধারন সম্পাদক কৌশিক তালুকদার,সেচ্ছাসেবক নাদিম আহমেদ,সেচ্ছাসেবক আলমগীর (গাঘটিয়া),সহ আরও প্রত্যেক গ্রামের গন্যমান্য ব্যক্তিগন।

Manual6 Ad Code