২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

Manual8 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৬ অক্টোবর রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি র‌্যালি জেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

উপ-পরিচালক স্থানীয় সরকার ড. চিত্রলেখা নাজনিন (উপ-সচিব) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকির-উজ-জামান, নবাবগঞ্জ পৌর মেয়র মোহম্মদ নজরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ সাহিদা আকতার, শিশু

বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। সভায় জেলা প্রশাসনের সকল অফিসের প্রধানগণ ‍অংশগ্রহন করে। সভায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে জাতীয় জন্ম নিবন্ধন করার বিষয়ে আহবান জানানো হয়।
ইউনিসেফের সহযোগিতায় সারাদেশব্যাপী প্রথম বারের মত জেলা ও উপজেলায় এ দিবসটি গুরুত্বের সহিত পালিত হচ্ছে।

Manual4 Ad Code