২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০১৯
ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual2 Ad Code

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৬ অক্টোবর) বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ জুলফিকার আলী ভূট্টোর সভাপতিত্বে এসময় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন, অধ্যক্ষ বদরুল ইসলাম, প্রধান শিক্ষক মশিউর রহমান হিরু, প্রধান শিক্ষক পবারুল ইসলাম, উপাধ্যক্ষ মহাদেব বসাক, প্রধান শিক্ষক দীপেন ঝাঁ, সেরেকুল ইসলাম, সহকারি অধ্যাপক বেলাল হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি অধ্যক্ষ জুলফিকার আলী ভূট্টো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে চলতে হবে। আর এ কাজ করতে স্বাধীনতা শিক্ষক পরিষদকেই দায়িত্ব নিতে হবে।দেশকে সঠিক পথে পরিচালিত করতে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরন করা ছাড়া কোন উপায় নেই।

Manual4 Ad Code

শেষে মতবিনিময় সভায় আগামী নভেম্বর মাসের মধ্যে জেলার সকল উপজেলা কমিটির গঠন করে সংগঠনকে আরও বেশি শক্তিশালী ও আরও বেশি বেগবান করার সিদ্ধান্ত গৃহিত হয়।

Manual2 Ad Code