২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

রুহিয়া থানার ওসির সাথে নব-নিশানের মতবিনিময় সভা

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০১৯
রুহিয়া থানার ওসির সাথে নব-নিশানের মতবিনিময় সভা

Manual6 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রুহিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি)চিত্তরঞ্জন রায় নব-নিশান এর সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন।

Manual1 Ad Code

সোমবার দুপুর ১২টার দিকে রুহিয়া থানার ওসির কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনায় অংশ নেন নব-নিশান এর সদস্য আব্দুল মালেক মিন্টু, শেখ সিয়াম হোসেন, রাকিব হাসান সহ নব নিশানের সকল সদস্য সমূহ।

Manual1 Ad Code

এসময় বক্তব্যে ওসি চিত্তরঞ্জন রায় বলেন, রুহিয়া থানাকে মাদক, ইভটিজিং মুক্ত এবং বাল্যবিবাহ রোধে কাজ করবো । বিশেষ করে এসব বিষয়ের উপর কোন প্রকার ছাড় দেয়া হবে না ।

“পুলিশ জনগনের সেবক” কাজের মাধ্যমে তা জনগনের কাছে প্রমান করে দেখাবো।তিনি নব-নিশানের প্রশংসা করে আরো বলেন নব-নিশানের কাজ সমূহ নিঃসন্দেহে ভালো। এই সকল কাজ সবাই করতে পারে না। যেমন বৃক্ষ রোপন, ফ্রি ব্লাড টেস্ট, ফ্রি ব্লাড দান গরিব- মেধাবিদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান ইত্যাদি। নব-নিশানের সদস্য সমূহ কোন রাষ্ট্র বিরোধী কাজ যেন না করে এবং অন্যকেও করতে না দেয় এ বিষয়ে সদা সতর্ক থাকার বিষয়েও পরামর্শ দেন তিনি।

Manual8 Ad Code