২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,… সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০১৯
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে এগিয়ে  যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,… সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

Manual8 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুদামুক্ত, সন্ত্রাসমুক্ত একটি স্বাধীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ হবে ক্ষুদামুক্ত, দারিদ্রমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। আজ রবিবার দুপুরে ভোলার নিজ বাস ভবনে ইউনিয়নের জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন। দলীয় নেতাকর্মীদেরকে সতর্ক থাকার অহ্বান জানিয়ে তোফায়েল আহমেদ আরও বলেন, যেই কেউ অপরাধ করবে, আমিও যদি অপরাধ করি কেউ ক্ষমা পাবে না। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলুসহ দলীয় নেতাকর্মীরা।