২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০১৯
আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

Manual1 Ad Code

 

মনজুরুল ইসলাম ,ঢাকা জেলা প্রতিনিধি:

(সাভার প্রতিনিধি) সাভারের আশুলিয়ায় পানির জার বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তাজিমুল ইসলাম (৩৫) নামের এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত তাজিমুল ইসলাম আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার আলফা ক্লোজিং লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

রোববার সকাল সাড়ে ৭টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মরাগাঙ এলাকায় এই ঘটনা ঘটে।

Manual3 Ad Code

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার আলফা ক্লোথিং লিমিটেডের কারখানার এজিএম তাজিমুল ইসলাম প্রাইভেটকারে করে অফিসের উদ্দেশে যাচ্ছিলেন। তাকে বহনকারী গাড়িটি আশুলিয়ার মরাগাঙ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পানি ভর্তি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাজিমুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এছাড়া প্রাইভেটকারের চালক ও পানিবাহী পিকআপ ভ্যানের চালকসহ তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

Manual2 Ad Code

উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আশুলিয়া থানা পুলিশের একটি রেকার গাড়ি দুটিকে উদ্ধার করে রাস্তা থেকে সরিয়ে নিয়েছে।

Manual5 Ad Code

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন এসআই মোহাম্মদ সাজ্জাদ।