২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

পুজায় স্বপ্নের যাত্রা মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০১৯
পুজায় স্বপ্নের যাত্রা মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

Manual2 Ad Code

সায়মন ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

Manual5 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া জেলায় “স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ৫ অক্টোবর রোজ শনিবার শিশুদের মাঝে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইক পাড়াস্থ বীর মুক্তিযোদ্ধা কুসুম দাসের বাড়ির জগৎজননী পূজোমন্ডপে আয়োজিত অনুষ্টানে শতাধিক শিশুর মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ শামীম। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীনের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রাণতোষ চৌধুরী, বিশিষ্ট নারী নেত্রী- সংগঠক নন্দিতা গুহ, পিস ভিশন এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পথিক টিভির সিইও লিটন হোসোইন জিহাদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সায়মন ওবায়েদ শাকিল। সাংস্কৃতিক কর্মী ফাহিম মুনতাসির এর এর উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপক চন্দ্র পাল,অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক পার্থ দাস, সুমন দাস, পনি চৌধুরী, কাজী ওয়াসি, তাইমুর রহমান, জাহিদ হাসান, বিশ্বজিৎ দাস প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ শামীম বলেন, অসাম্প্রদায়িক দেশ বাংলাদেশ, এখানে মানুষে মানুষে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। তিনি বলেন, সকল ধর্মেই শান্তি সম্প্রীতি মানুষকে ভালবাসার কথা বলা হয়েছে কিন্তু ধর্মের নামে ব্যবসায়ীরা শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করে, অসুরবৃত্তি মানুষের মনের ভেতর, তাই মনের অসুর অশুভ সব কিছুকে মন থেকে মুছে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। তিনি স্বপ্নের যাত্রা মানব কল্যাণ সংগঠনের ধারাবাহিক সম্প্রীতির অনন্য দৃষ্টান্তের প্রসংশা করে বলেন, এই আয়োজন আগামী শিশুদের শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে অণুপ্রেরণা দিবে।

Manual8 Ad Code