২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

নাগরপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চাল বিতরণ

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০১৯
নাগরপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চাল বিতরণ

Manual6 Ad Code

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার ৫ অক্টোবর ২০১৯, উপজেলা হলরুমে চাল বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল -৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু। জনাব টিটু দূর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন,’দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়,এটি আজ সর্বজনীন উৎসবে পরিনত হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার( ভূমি) ইয়াসমিন মনিরা,উপজেলা ভাইস চেয়ারম্যান হূমায়ুন কবীর,নাগরপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) আলম চাঁদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন,উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এল. এস.ডি) আবুল কালাম আজাদ,
পূজা উদযাপন কমিটির আহবায়ক বাবু লক্ষ্মী কান্ত সাহা,ইউপি চেয়ারম্যান এবং পূজারীবৃন্দ।

Manual6 Ad Code

অনুষ্ঠান শেষে পূজারীদের মাঝে চাল বিতরণ করা হয়।

Manual3 Ad Code