২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ছাতক উপজেলাবাসীকে মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগমের শারদীয় শুভেচ্ছা

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০১৯
ছাতক উপজেলাবাসীকে মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগমের শারদীয় শুভেচ্ছা

Manual2 Ad Code

সুজন তালুকদার, ছাতক থেকে : ছাতক উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Manual1 Ad Code

শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে শুভেচ্ছা বাণীতে লিপি বেগম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনুকরণীয় ঐতিহ্যে সমৃদ্ধ ছাতক উপজেলা। এখানে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষদের ধর্মীয় উৎসবের আনন্দ উপভোগ করে। একে অন্যের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করে দেয়। যুগযুগ ধরে চলে আসা সম্প্রীতি এ-ই বন্ধন অনাদিকাল অটুট থাকুক, সেটাই প্রত্যাশা। তিনি বলেন, সনাতন ধর্ম মতে অশুভ শক্তি বিনাশ এবং দেব শক্তির উন্মেশ ঘটানোর উদ্দেশ্যেই দুর্গাপূজার আয়োজন।

Manual7 Ad Code

সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ এই দূর্গা উৎসব। এই উৎসব সকল মানুষের মধ্যে নিয়ে আসুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি।

Manual6 Ad Code

পুজা ধর্মীয়গাম্ভীর্যে এবং সুচারু রূপে পালিত হোক, পরিনত হোক সার্বজনীন এক ধর্মীয় মেলবন্ধনে। ছাতক উপজেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।