২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারনায় সাবেক এমপি আব্দুল ওদুদ

admin
প্রকাশিত অক্টোবর ৩, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারনায় সাবেক এমপি আব্দুল ওদুদ

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

ফয়সাল আজম অপু , বিশেষ প্রতিনিধিঃ
আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলামের পক্ষে গনসংযোগ ও পথসভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী প্রচারনায় তিনি সদর উপজেলার শাজাহানপুর, চরবাগডাঙ্গা ও আলাতুলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিললীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক শান্তনা হক শান্তা, সদর উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মাস্টার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ’র সাধারণ সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, শাজাহানপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মেহবুব আলম সাউন, চরবাগডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. ওমর আলী, আলাতুলী ইউনিয়ন আ.লীগের সভাপতি আফসারুল আলম, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Manual6 Ad Code