২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

গলাচিপায় সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০১৯
গলাচিপায় সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

এস আল-আমিন খানঁ, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ জন্মীলে মরিতে হবে, পারবে না কেউ পালাতে,ছাড়তে হবে বাড়ী ঘর,দেহটি আর থাকবেনা এই আলোতে।
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কলাগাছিয়া বাজার সংলগ্ন রিউ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। ২’রা অক্টোবর সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় ঘটনাটি ঘটে। নিহত ছাত্র মোঃ জহিরুল ইসলাম (২০), উপজেলার কলাগাছিয়া এস এম সিকান্দার আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।এনিয়ে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual8 Ad Code

ঘটনার প্রতক্ষদর্শীরা বলেন,গাড়ির গতিবেগ বেশি থাকায় গাড়িটি নিয়ন্ত্রন করে রাখতে পারেননি চালক মোড় ঘুরতে গিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই ছাত্র জহিরের মৃত্যু হয়।রিউ গাড়ির চালক মোঃ হাচান,মাঝ গ্রামের বাসিন্দা।ঘটনার পর সেখাকার পরিস্থিতি উত্তাল হলে থানায় খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে লাশ ময়নাতদন্তে নেবার সিদ্ধান্ত নেন।পরক্ষনে কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর বাধার সম্মুখীন হয় পুলিশ।এক পর্যায়ে ছাত্র ও স্থানীয় লোকজনের সাথে পুলিশের হাতি হাতি হয়।শত বাধা পেরিয়ে ছাত্ররা তাদের নিহত বন্ধুকে বাড়ীতে নিয়ে আসে।এরপর বেলা ৫.৩০ মিনিটে জানাজা সম্পূর্ণ করে দাফন করা হয়।

Manual5 Ad Code

অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু মেনে নিতে পারছে না কেউ,বাড়ি, ঘর, গ্রাম, গজ্ঞে সবার মুখেই দুঃখের ছাপ!সকালেও যার হাসি,বিকেলে সে নেই! ছাত্র, ছাত্রী, অভিভাবক সবাই যেন স্তব্ধ! নিহত জহিরুল ইসলাম গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ রফিকুল ইসলাম(৫০) দস্তুরের বড় ছেলে।ঘটনার খবর পেয়ে নিহত জহিরুলের বাড়িতে ছুটে আসেন চিকনিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ তিনি নিহিত ছাত্র ও তার পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে ঘটনার সত্যতা স্বীকার করেন।