২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ফরিদপুর আলফাডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০১৯
ফরিদপুর আলফাডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

Manual4 Ad Code

শিকদার লিটন,বিশেষ প্রতিনিধিঃ

Manual8 Ad Code

সুখী ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে ‘বৈশ্বিক প্রতিযোগিতার উৎপাদনশীলতা’- এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলাতে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। আজ বুধবার (২ অক্টোবর) সকালে এ কর্মসূচি পালিত হয়।

Manual5 Ad Code

আলফাডাঙ্গা উপজেলা পরিষদ ও প্রশাসন-এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, টেকসই জাতীয় উন্নয়নের জন্য আমাদের সম্মিলিত উদ্যোগ নিতে হবে। উৎপাদন বৃদ্ধি পেলে অর্থনীতি সবল হবে। অর্থনীতি শক্তিশালী হলে পরনির্ভরশীলতা কমে যাবে। আমরা কাঙ্খিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। এতে দেশ দ্রুত উন্নত দেশে পরিণত হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন,মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ লায়লা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা শেখ বজলুর রশিদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কাকলি দত্ত প্রমুখ।

Manual8 Ad Code