২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁওয়ে চ্যানেল আই’র ২১তম জন্ম বার্ষিকী পালন

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০১৯
ঠাকুরগাঁওয়ে চ্যানেল আই’র ২১তম জন্ম বার্ষিকী পালন

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে চ্যানেল আইয়ের ২১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী প্রর্দশন, কেক কাটা , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ হল রুমে অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান, ৫০-বিজিবি’র কর্মকর্তা রাজু আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মঞ্জু আলম সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মনিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, চেম্বার অব কর্মাসের প্রতিনিধি মামুন উর রশিদ, অ্যাড. ইমরান হোসেন চৌধুরী, প্রমুখ । পরে কেক কাটা হয় । সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যালীর মধ্য দিয়ে অনুষ্ঠান পরি সমাপ্তি ঘটে ।অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন সাবেক ক্রীড়া অফিসার আবু মহীউদ্দিন আহমেদ ।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক সহ চ্যানেল আইয়ের ভক্ত দর্শক, সুধীজন, গুণীজনের অনেকেই উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code