২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০১৯
সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস, ২০১৯ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ।
বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যান চৌধুরী’র সভাপতিত্ত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‍্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সরকার, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রমূখ।

Manual3 Ad Code