১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

সাপাহারে উপজেলা কমপ্লেক্স মসজিদের ২য় তলা নির্মাণ কাজের উদ্বোধন

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০১৯
সাপাহারে উপজেলা কমপ্লেক্স মসজিদের ২য় তলা নির্মাণ কাজের উদ্বোধন

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলা কমপ্লেক্স মসজিদের ২য় তলা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলাবাসীর সম্মলিত প্রচেষ্টায় ৩০ লক্ষ টাকা ব্যায়ে বুধবার বেলা সাড়ে ১১টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, সমাজসেবক আইয়ুব আলী, মজিবর রহমান প্রমুখ। শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম মাও: আব্দুল কাদের।

Manual1 Ad Code