৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রুহিয়া থানার আলোকিত রাজাগাঁও ইউনিয়নের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে এক বিশাল জনসভা

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০১৯
রুহিয়া থানার আলোকিত রাজাগাঁও ইউনিয়নের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে এক বিশাল জনসভা

Manual7 Ad Code

ঠাকুরগাঁও, প্রতিনিধি :রুহিয়া থানার ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন একটি আলোকিত ইউনিয়ন বাস্তবায়নের লক্ষ্যে এল জি এস পি-৩ কর্মসূচির আওতায় ৬ষ্ঠ থেকে
১০ম শ্রেণির ছাএীদের মাঝে ন্যাপকিন বিতরন ও বাল্য বিবাহ,ভিক্ষুক মুক্ত ও পরিস্কার পরিচ্ছন্নতা ৩য় বর্ষ পুর্তি পালন এবং মাদক মুক্ত ইউনিয়ন ঘোষনা করতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় ।
১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় পাটিয়াডাঙ্গী বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ নং রাজাগাঁও ইউ পি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান পিপিএম-সেবা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা ফ্যাসিলিট্রেটর শফিকুল আলম (এলজিএসপি-৩), ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মো: মনসুর আলী, জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্র নাথ ঝাঁ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালন করেন রাজাগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: খাদেমুল ইসলাম।