২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুবলীগের আনন্দ র‌্যালী ও সমাবেশ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুবলীগের আনন্দ র‌্যালী ও সমাবেশ

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী ও সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকেলে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা, সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে র‌্যালী শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফউদ্দৌলার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন। সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা যুব মহিলালীগের সভাপতি অ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপের সভাপতি আ.লীগ নেতা ডা. গোলাম রব্বানী, সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ দুলাল, পৌর যুবলীগের সভাপতি রাকিবুল হাসান বিরু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন প্রামানিক, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ডা. সাঈফ জামান আনন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Manual4 Ad Code