২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সাপাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উদযাপন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০১৯
সাপাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উদযাপন

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটা’র মধ্যদিয়ে পালন করা হয়।
শনিবার বিকেল সাড়ে ৫ টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ সাপাহার শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন।
উপজেলা যুবলীগের সভাপতি নইমুদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা আ’লীগের সদস্য আ: আমিন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সাজেদুল আলম, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফাহিমা বেগম, সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা, যুবলীগের সাধারন সম্পাদক বকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সমাপন, ছাত্রলীগের আহবায়ক রাসেল রানা প্রমুখ। আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বিপ্লব কর্মকার।
এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিথ ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

Manual1 Ad Code