৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

লেবুখালী শেখ হাসিনা সেনানিবাস অধিগৃহীত জমির ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০১৯
লেবুখালী শেখ হাসিনা সেনানিবাস অধিগৃহীত জমির ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন

Manual3 Ad Code

ইউ.এইচ.সুমা,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের অধিগৃহীত জমির ক্ষতিপূরণ মূল্য দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ পরিবার ও তাদের স্বজনরা।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আলগী মৌজার দেড় শতাধিক ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও তাদের স্বজনরা অধিগৃহীত জমিতে দাড়িয়ে ১ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

Manual6 Ad Code

মানববন্ধনে অংশ নেয়া ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে আলগি গ্রামের বাসিন্দা মন্টু বিশ্বাস জানান, পটুয়াখালীর লেবুখালীতে নির্মাণাধীন শেখ হাসিনা সেনানিবাসে অধিগৃহীত দুধলমৌ মৌজাসহ বরিশাল জেলার জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা দেয়া হলেও পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আলগী মৌজার ক্ষতিগ্রস্থ জমির মালিকদের কোনও ক্ষতিপূরণ কিংবা ভর্তুকি প্রদান করা হয়নি।

মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পাঙ্গাশিয়া ইউনিয়নে ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো: সুলতান আহম্মেদ তালুকদার, আলগি মৌজার বাসিন্দা মো: সরোয়ার সিকদার, মো: মন্টু বিশ্বাস, পান্না বিশ্বাস প্রমুখ। বক্তারা অবিলম্বে তাদের আলগি মৌজার অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ মূল্য পেতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

Manual6 Ad Code