২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

জলঢাকায় রাকাব এর শুভ উদ্বোধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০১৯
জলঢাকায় রাকাব এর শুভ উদ্বোধন

Manual3 Ad Code

মোঃ সিরাজুল ইসলাম ,নীলফামারী প্রতিনিধিঃ

Manual7 Ad Code

নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেরকাটি বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নীলফামারী জোনের ‘খেরকাটি হাট শাখা’ ৩৮২ তম শাখার এর শুভ উদ্বোধন করা হয়।

Manual2 Ad Code

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে রাকাব কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ শুভ উদ্বোধন করা হয়।রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ইদ্রিছ আলীর সভাপতিত্বে এ শাখা উদ্বোধন করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদ চেয়ারম্যান ও এলজিআরডি মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ নজরুল ইসলাম।এ সময় বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, মহা ব্যবস্থাপক অতিরিক্ত দায়িত্ব বদিরুজ্জামান প্রধান, জোনাল ব্যবস্থাপক আজিজুল হক, রাকাব বিভাগীয় নিরক্ষক কর্মকর্তা শফিকুজ্জামান, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা, উপজেলা সহকারী ভূমি গোলাম ফেরদৌস,জলঢাকা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

Manual5 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামিনুর রহমান, উক্ত শাখা ব্যবস্থাপক খন্দকার শামসুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন এলাকাবাসীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।