২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জ হাওরে নৌকা ডুবিতে ৪ শিশুর মৃত্যু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৯
সুনামগঞ্জ হাওরে নৌকা ডুবিতে ৪ শিশুর মৃত্যু

Manual8 Ad Code

ফকির হাসান :: সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে নৌকা ডুবিতে চার শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কালিয়া কুঠা হাওরে নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো অনেকে।

Manual2 Ad Code

মৃত চার শিশু হলো- মাছিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে শামীম (৩), একই গ্রামের বদরুল মিয়ার ছেলে আবিদ (৪), নোয়ারচর গ্রামের আফাজরের ছেলে সোহান (২) ও চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলে আজম (২)।

জানা যায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) পেরুয়া গ্রামে ফিরোজ আলীর ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রওয়ানা হন মাছিমপুরে থাকা তার স্বজনরা। পথে কালিয়াকুঠা হাওরে ঝড়ের কবলে পড়ে তার স্বজনদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এতে চার শিশুর মৃত্যু হয়।

Manual8 Ad Code

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, এখন পর্যন্ত চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকেই জন। তাদের উদ্ধারে দমকল বাহিনী ও পুলিশ কাজ করছে। নিহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।

Manual8 Ad Code