৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ী উপজেলা,দুর্নীতি প্রতিরোধ কমিটি পুর্ন:গঠন।

Editor
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬
পলাশবাড়ী উপজেলা,দুর্নীতি প্রতিরোধ কমিটি পুর্ন:গঠন।

Manual7 Ad Code

পলাশবাড়ী উপজেলা,দুর্নীতি
প্রতিরোধ কমিটি পুর্ন:গঠন।

বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিদের অর্ন্তভুক্তি করে ৯ সদস্য বিশিষ্ট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে। এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

১ লা এপ্রিল ২০২৬ দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয় রংপুর স্মারক নং: ০০.০১. ৮৫০০.৭৯১.৯৯.
০০৩.১৬-১৮২, তারিখ ০১ এপ্রিল ২০২৬ খ্রি. অনুযায়ী মোহাং নুরুল হুদা পরিচালক,দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, রংপুর স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় “উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি” পুনর্গঠন করা হয়েছে।

কমিটিতে অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এটিএম আব্দুল জলিল মন্ডলকে সভাপতি ও পলাশবাড়ী এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি” পুনর্গঠন করা হয়।

Manual3 Ad Code

কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলাম সর্দার,সহ সভাপতি ব্যবসায়ী মতলুবর রহমান,অন্যান্য সদস্যরা হলেন প্রধান শিক্ষক, এটিএম জিল্লুর রহমান, মার্কেটিং অফিসার হারন অর রশিদ,ব্যাবসায়ী মিজানুর রহমান নিক্সন, পল্লী চিকিৎসক ইদ্রিস আলী, চাকুরী ও বীমা কর্পোরেশন আশরাফুজ্জামান শাহীন।

এর আগে সংশ্লিষ্ট জেলা ও কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশনার আলোকে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারা অনুযায়ী৷ এই কমিটি দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি, সততা ও নৈতিকতা প্রতিষ্ঠা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।

Manual4 Ad Code

কমিটির দায়িত্ব কার্যক্রমের মধ্যে রয়েছে দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি,সেমিনার, কর্মশালা ও প্রচারণা কার্যক্রম পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে সততা চর্চা বৃদ্ধি“ইন্টেগ্রিটি ইউনিট” গঠন ও কার্যক্রম জোরদার করা,স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন করা,এছাড়াও কমিটির সদস্যদের স্বচ্ছতা বজায় রাখা, দায়িত্বশীল আচরণ করা এবং কোনো অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত স্বার্থে পদ ব্যবহার না করার কথাও পত্রে উল্লেখ করা হয়েছে।

Manual2 Ad Code

এই কমিটির মেয়াদ ৩ (তিন) বছর, যা ০১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে বলে দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয় সুত্রে নিশ্চিত করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি এ টিএম আব্দুল জলিল মন্ডল জানান দুর্নীতি অনিয়ম প্রতিরোধে সততা, ন্যায়পরায়নতা স্বচ্ছতা জবাবদিহিতার সাথে এই কমিটি সকলের সহযোগিতা নিয়ে সমন্বিত ভাবে কাজ করবে।

Manual5 Ad Code