১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সমৃদ্ধ গাইবান্ধা বিনির্মানে ব্যবসায়ীক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫
সমৃদ্ধ গাইবান্ধা বিনির্মানে ব্যবসায়ীক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি

সমৃদ্ধ গাইবান্ধা বিনির্মানে ব্যবসায়ীক প্রতিবন্ধকতা ও অর্থনীতি পুনরুদ্ধার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

আজ রবিবার দুপুরে জেলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাষ্টির আয়োজনে শহরের সুখ নগর এলাকায় তাদের নিজ কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

জেলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি মোঃ সামিউল হুদা সুমেলের সভাপতিত্বে ও পরিচালক কায়সার আলী বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্টির পরিচালক আব্দুল লতিফ হক্কানি, সভাপতি সামিউল হুদা সুমেলে, বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো আমিনুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্টির সহ সভাপতি তৌহিদুর রহমান মিলন, আবু বক্কর সিদ্দিক স্বপন, পরিচালক সাহিদাৎ দোহা চৌধুরী সুমন সহ অনেকে।

Manual3 Ad Code

এতে জেলার আমদানী রপ্তানিকারক, সার, জুয়েলারি ব্যবসায়ীর নেতাগন সহ ২৫ থেকে ৩০ টি ব্যবসায়ীক ও উদ্যোগক্তা সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গাইবান্ধা অবহেলিত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও এখানে কলকারখানা, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি।

আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যাতে এই অবহেলিত জেলার দিকে সুদৃষ্টি দেন তার দাবি জানানো হয়।

Manual2 Ad Code

সেই সাথে সাংবাদিকগন সহ ব্যবসায়িক নেতারা জেলার নানা রকম সমস্যা তুলে ধরে সমাধানের মতামত ব্যক্ত করেন।