১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Editor
প্রকাশিত মার্চ ২৪, ২০২৬
গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Manual8 Ad Code

গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার বিভিন্ন পাম্প মালিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে জেলা প্রশাসনের এক জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Manual2 Ad Code

২৩ মার্চ (সোমবার) গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় পাম্প মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন,জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। অবৈধভাবে জ্বালানি তেল মজুদকারী এবং অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি টহল জোরদার বৃদ্ধি ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার আহ্বান জানান।

Manual4 Ad Code