১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

বোনের মরদেহ উত্তোলন করে অন্যত্র দাফন।

Editor
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬
বোনের মরদেহ উত্তোলন করে অন্যত্র দাফন।

Manual3 Ad Code

বোনের মরদেহ উত্তোলন করে অন্যত্র দাফন

বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে জমি-জমা নিয়ে পূর্ববিরোধের জের ধরে প্রায় ৩৮ মাস আগে মৃত ছোট বোনের মরদেহ উত্তোলন করে অন্য কবরে দাফন করা হয়েছে। এমন স্পর্শকাতর ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ৮ মার্চ রোববার সকালে পৌরসভার ১নং ওয়ার্ড বাঁশকাটা গ্রামে।

Manual8 Ad Code

তথ্যানুসন্ধান ও পারিবারিক সূত্রে জানা যায়, সহোদর বড় ভাই ও ছোট বোনের মধ্যে পারিবারীক জমি-জমার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। অব্যাহত কোন্দল আর দ্বন্দ্বের জের ধরে তাদের মধ্যে অসন্তোষ চলার এক পর্যায় ৩৮ মাস আগে ছোট বোন জোবে বেগমন(৬০) মারা যায়। ওই গ্রামের স্বামী তারা মিয়ার নিজস্ব কোনো জমি না থাকায় সহোদর বড় ভাই মমতাজ মিয়ার জমিতে বোনের কবর দেয়া হয়। কিন্তু সময়ের ব্যবধানে তাদের পারিবারীক জমির ভাগবাটোয়ারা নিয়ে বোন জামাই তারা মিয়া এবং মমতাজ মিয়ার মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। এ কারণে বড় ভাই মমতাজের স্ত্রী ভাবী কোহিনুর বেগম তাদের জমি থেকে ননদ জোবে বেগমের মরদেহ উত্তোলন করে অন্যত্র কবরস্থ করতে উপর্যুপরি চাপ প্রয়োগ করতে থাকেন। চাপ সহ্য করতে না পেরে স্বামী তারা মিয়া এদিন প্রায় ৩৮ মাসের পুরনো কবরটি খুঁড়ে মরদেহটি উত্তোলন করে অন্যত্র কবরস্থ করেন। কবরের সামান্যটুকু জমির কারণে এমন অমানবিক এবং স্পর্শকাতর বিষয়টি দ্রুত জানা-জানি হয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এলাকাবাসীর মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া ও নানা জল্পনা-কল্পনাসহ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual6 Ad Code