৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

কুবি শিক্ষককে অপহরণ করে বুথ থেকে টাকা তুলে নিলো দুর্বৃত্তরা।

Editor
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬
কুবি শিক্ষককে অপহরণ করে বুথ থেকে টাকা তুলে নিলো দুর্বৃত্তরা।

Manual6 Ad Code

কুবি শিক্ষককে অপহরণ করে বুথ থেকে টাকা তুলে নিলো দুর্বৃত্তরা।

শেখ স্বপ্না শিমুঃ আবদুর রাজ্জাক সোহেল নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষককে দিনদুপুরে অপহরণ করে তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
কুবি শিক্ষক আবদুর রাজ্জাক সোহেল।

Manual1 Ad Code

এ ঘটনায় বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করেছেন তিনি। এর আগে বুধবার (৪ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবদুর রাজ্জাক সোহেল কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক।

তিনি জানান, বুধবার দুপুরে ঢাকার উদ্দেশে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার এসে তাকে জিজ্ঞেস করে তিনি উবার ডেকেছেন কি-না। তিনি না বললে কয়েকজন ব্যক্তি জোর করে তাকে গাড়িতে তুলে নেন এবং মুখ চেপে ধরেন। পরে ময়নামতি ক্যান্টনমেন্ট সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় দেশীয় অস্ত্র দেখিয়ে তাকে হত্যার হুমকি দেয়া হয়। এ সময় তার কাছে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মানিব্যাগে থাকা প্রায় ১৫ হাজার টাকা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা নিয়ে নেয় দুর্বৃত্তরা।

এ ছাড়া শারীরিকভাবে নির্যাতন করে তার এটিএম কার্ডের পিন নম্বর আদায় করা হয়। পরে দাউদকান্দির হাবিব মার্কেট এলাকার একটি এটিএম বুথ থেকে কার্ড ব্যবহার করে প্রায় ৮০ হাজার টাকা তুলে নেন তারা।

ঘটনার প্রায় তিন থেকে চার ঘণ্টা পর দাউদকান্দির একটি নির্জন এলাকায় তাকে গাড়ি থেকে নামিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর তারা ঢাকামুখী সড়ক ধরে চলে যায়।

আবদুর রাজ্জাক সোহেল বলেন, দিনের বেলায় এমন ঘটনা সত্যিই উদ্বেগজনক। আমি চাই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হোক এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক।

Manual5 Ad Code

তিনি আরও জানান, ছিনতাইকারীর সংখ্যা ছিল চারজন এবং তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে বিশ্বরোড এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে তাদের শনাক্ত করা সম্ভব হতে পারে।

Manual5 Ad Code

কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে

Manual7 Ad Code