৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

ঘাটাইলে যুবদল নেতা হাসানুজ্জামান তরুন’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

Editor
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬
ঘাটাইলে যুবদল নেতা হাসানুজ্জামান তরুন’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

Manual6 Ad Code

ঘাটাইলে যুবদল নেতা হাসানুজ্জামান তরুন’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

আল-আমীন স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান উপলক্ষ্যে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ৭নং দিগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছামনা গ্রামের স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঘাটাইল উপজেলা শাখার সিনিয়র সাবেক যুগ্ম আহ্বায়ক,সাবেক উপজেলা ছাত্রদলের সাবেজ সভাপতি জ্বনাব মোঃ হাসানুজ্জামান তরুণের উদ্যোগে তার নিজ গ্রামে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত ইফতার মাহফিলে ২ হাজার লোকের আয়োজন করা হয়।

Manual3 Ad Code

শনিবার বিকেলে আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম, ঘাটাইল উপজেলার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,ফারুক হোসেন ধলা এবং ৭নং দিগড় ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জ্বনাব মোঃ শাহিনুর রহমান শাহিন। এছাড়াও দিগড় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীসহ ছামনা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য আত্মসংযম, ধৈর্য, ত্যাগ ও মানবিকতার শিক্ষা নিয়ে আসে। এ মাসে মানুষ মানুষের পাশে দাঁড়ায় এবং সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্য আরও দৃঢ় হয়। সমাজে ঐক্য ও সম্প্রীতি জোরদার করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা মন্তব্য করেন।

Manual8 Ad Code

ইফতার মাহফিলের আয়োজক যুবদল নেতা জনাব তরুণ বলেন, “রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে এলাকার মানুষকে একত্রিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।”

ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Manual7 Ad Code