৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বিশ্বকাপ ব্যর্থতায় নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করলেন আলিম দার।

Editor
প্রকাশিত মার্চ ৩, ২০২৬
বিশ্বকাপ ব্যর্থতায় নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করলেন আলিম দার।

Manual3 Ad Code

বিশ্বকাপ ব্যর্থতায় নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করলেন আলিম দার।

শেখ স্বপ্না শিমুঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে পাকিস্তানের পারফরম্যান্সে হতাশ না হয়ে কোনো উপায় আছে কী? গ্রুপ পর্বে যদিও সহজ প্রতিপক্ষই পেয়েছিল তারা। যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস-নামিবিয়ার মতো সহজ দলকে হারিয়েছে বটে, তবে হেরেছে ভারতের কাছে। গ্রুপ পর্বের বাধা টপকালেও সুপার এইটের বাধা আর উতরাতে পারেননি সালমান-শাহিনরা।

বৃষ্টির কারণে কিউইদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি, ইংল্যান্ডের বিপক্ষে বাজে হারে সেমিফাইনালের স্বপ্ন ফিকে হয়ে যায় মেন ইন গ্রিনদের। শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে কোনোমতে জিতলেও সমীকরণের মারপ্যাঁচে বাদই পড়তে হলো তাদের। এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করলেন সাবেক আন্তর্জাতিক আম্পায়ার আলিম দার। দেশটির সংবাদমাধ্যম সামা টিভি প্রকাশ করেছে এমন খবর।পাকিস্তানের নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ালেন আলিম দার।

হতাশাজনক পারফরম্যান্সের কারণে সালমান-শাহিনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপে ব্যর্থতার কারণে ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে পিসিবি। এছাড়া ক্রিকেটারদের পাশাপাশি জবাবদিহিতা করতে হবে কোচিং স্টাফদেরও।

বিশ্বকাপে মাঠের ব্যর্থতার পর নির্বাচক প্যানেলে এটিই প্রথম বড় পরিবর্তন। তবে তার স্থলাভিষিক্ত কে হবেন এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তা ছাড়া কমিটিতে আরও কোনো পরিবর্তন আসছে কি না, এ বিষয়েও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

Manual7 Ad Code

ইংল্যান্ডের কাছে হারের পর কঠিন সমীকরণ ছিল পাকিস্তানের সামনে। সেমিফাইনাল খেলতে হলে শ্রীলঙ্কাকে হারাতে হবে বড় ব্যবধানে। আগে ব্যাট করলে লঙ্কানদের বিপক্ষে জিততে হবে ৬৪ রানের ব্যবধানে, আর পরে ব্যাট করলে জিততে হবে ১৩.১ ওভারের মধ্যে।

Manual7 Ad Code

এমন কঠিন সমীকরণ মেলাতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শাহিবজাদা ফারহান ও ফখর জামানের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। দুজনে মিলে গড়েন রেকর্ড ১৭৬ রানের জুটি। শেষ পর্যন্ত ২১২ রানের পুঁজি পায় তারা।

Manual6 Ad Code

জবাব দিতে নেমে শ্রীলঙ্কা অবশ্য ভালো শুরু পায়নি। তবে শেষদিকে রাথানায়াকে ও দাসুন শানাকা দলকে একেবারে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন বটে, কিন্তু জয় এনে দিতে পারেননি। হেরেছে মাত্র ৫ রানের ব্যবধানে। শেষ ওভারে ২৮ জয়ের জন্য প্রয়োজন ছিল ২৮ রান, শাহিন আফ্রিদির সেই ওভারে ২৪ রান সংগ্রহ করেছিল শানাকা। শেষ পর্যন্ত ৫ রানে জিতলেও সুপার এইট থেকেই বাদ পড়ে পাকিস্তান।

Manual1 Ad Code