৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ভিত্তি প্রস্তরের উদ্বোধন।

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৫
ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ভিত্তি প্রস্তরের উদ্বোধন।

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual2 Ad Code

গাইবান্ধা ডায়াবেটিক সমিতির ‘ডায়াবেটিক জেনারেল হাসপাতাল- ফেজ এক’ এর ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে শুক্রবার বিকেলে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
গাইবান্ধা ডায়াবেটিক সমিতির সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. সেকেন্দার আজম আনামের সঞ্চালনায় ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি জোবায়ের আলী, বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক লায়েক আহমেদ খান, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম, প্রকৌশলী জয়নুল আবেদীন, ডায়াবেটিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ডা: শহিদুজ্জামান হারুন, সাইদুর রহমান বাবু প্রমুখ।
পরে ‘ডায়াবেটিক জেনারেল হাসপাতাল’ এর ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় ডায়াবেটিক সমিতির কর্মকর্তা, চিকিৎসক, কর্মচারীসহ বিভিন্ন সুধীজনরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code