২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

পোরশায় আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০১৯
পোরশায় আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

Manual5 Ad Code

মোঃ নাঈম উদ্দিন,পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

Manual3 Ad Code

নওগাঁর পোরশায় আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় উপজেলা স্কাউbটস এর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, উপজেলা স্কাউটস লিডার প্রধান শিক্ষক মাহফিজুর রহমান ও কমিশনার প্রধান শিক্ষক আব্দুস সবুরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Manual5 Ad Code

অপরদিকে উপজেলা বনবিভাগের আয়োজনে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।