১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি কর্তৃক ফেনসিডিল উদ্ধার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি কর্তৃক ফেনসিডিল উদ্ধার

Manual1 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৩ লক্ষ টাকা মূল্যের ৭২৮ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।  তবে অভিযানে কাউকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি-৫৯।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান ফেনসিডিল আটকের সত্যতা নিশ্চিত করে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর সোয়া ৩টায় শিয়ালমারা বিওপির নায়েব সুবেদার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮৭/১০-এস হতে দেড় কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা চন্দ্রা দিঘী পুকুরে অভিযান পরিচালনা করে।

Manual2 Ad Code

এ সময় সেখান থেকে ২ লক্ষ ৯১ হাজার ২ শত টাকা মূল্যের ৭২৮ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়েছে।

Manual4 Ad Code