২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে গু‌লি‌বিদ্ধ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০১৯
লক্ষ্মীপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে গু‌লি‌বিদ্ধ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Manual8 Ad Code

ওমর শা‌কিল,‌ লক্ষ্মীপুর জেলা প্র‌তি‌নি‌ধিঃ-

Manual2 Ad Code

লক্ষ্মীপুরে একটি পরিত্যক্ত ইটভাটা থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছে সে। এসময় জীবন বাঁচাতে ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

ঘটনার সময় সদর থানার এস আই মোতাহার হোসেন ও কনস্টেবল সোহেল রানা আহত হন।

Manual6 Ad Code

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে সদর উপজেলার শাকচর এলাকায় এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

ঘটনাস্থল থেকে একটি এলজি ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল
মর্গে রাখা হয়েছে। আহত পুলিশ সদস্যদের একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম
আজিজুর রহমান মিয়া জানান, ভোর রাতে

দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা
ঘটেছে। গুলির শব্দ শুনে টহল পুলিশ
ঘটনাস্থলে যায়।

Manual8 Ad Code

এসময় পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায়
একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে

নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত যুবকের নাম পরিচয় জানাতে পারেননি ওসি। তবে ডাকাত সদস্য হতে পারে বলে ধারণা করছেন পুলিশের এ কর্মকর্তা।