২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে সাদা পোশাকে গ্রেপ্তার : জামিনে মুক্ত সাংবাদিক বুলবুল

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০১৯
সিলেটে সাদা পোশাকে গ্রেপ্তার : জামিনে মুক্ত সাংবাদিক বুলবুল

Manual8 Ad Code

ফকির হাসান :: জামিনে মুক্ত হলেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেটের সাবেক সভাপতি সাংবাদিক মইনুল হক বুলবুল। সকালে তাকে আদালতে হাজির করা হলেও ছুটির দিন হিসেবে কোন বিচারক উপস্থিত না থাকায় বিশেষ ব্যবস্থায় আদালতের কার্যক্রমের মাধ্যমে তিনি জামিন পান।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে সিলেটের অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আবু উবায়দা তার জামিন মঞ্জুর করেন।

Manual8 Ad Code

তাকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেটের সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী।

Manual4 Ad Code

এর আগে শুক্রবার সকালে তাকে আদালতে নিয়ে আসা হলে বুলবুলকে সিলেট আনার খবর পেয়ে সকাল থেকেই সংবাদকর্মীরা আদালত চত্বরে জড় হতে থাকেন। বিকালে শুনানিকালেও বিপুলসংখ্যক সাংবাদিক আদালত চত্বরে হাজির ছিলেন।

Manual4 Ad Code

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় নগরীর ওইমেন্স হাসপাতাল থেকে সাদা পোশাকে পুলিশ পরিচয় দানকারী একদল অস্ত্রধারী ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিশন, সিলেটের সাবেক সভাপতি ও এনটিভির সিলেট ব্যুরো প্রধান মইনুল হক বুলবুলকে তুলে নিয়ে যায়। এর ঘন্টাখানেক পর বুলবুলকে গ্রেপ্তারের কথা স্বীকার করে কানাইঘাট থানা পুলিশ। রায়হান আহমদ নামে এক ব্যক্তির দায়ের করা প্রতারণা মামলায় বুলবুলকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।