১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

প্রশিক্ষক প্রশিক্ষণের জন্য ঢাকায় গিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া যুব রেড ক্রিসেন্টের ৫ সদস্যের প্রতিনিধি দল

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০১৯
প্রশিক্ষক প্রশিক্ষণের জন্য ঢাকায় গিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া যুব রেড ক্রিসেন্টের ৫ সদস্যের প্রতিনিধি দল

Manual4 Ad Code

সায়মন ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

Manual8 Ad Code

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের উদ্যোগে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় (ToT)প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ।ব্রাহ্মণবাড়িয়া,কুমিল্লা,নোয়াখালী,চাঁদপুর,লক্ষীপুর ফেনী সহ ৬টি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ৩০ জন যুব স্বেচ্ছাসেবক প্রশিক্ষণে অংশগ্রহণ করবে।
২০ সেপ্টেম্বর রোজ শুক্রবার প্রশিক্ষণের জন্য ব্রাহ্মণবাড়িয়া যুব রেড ক্রিসেন্টের জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান সায়মন ওবায়েদ শাকিল,প্রশিক্ষণ বিভাগের প্রধান তানভীর রশিদ,রক্ত বিভাগের উপ প্রধান জান্নাতুল ফেরদৌস, স্বাস্থ্য বিভাগের প্রধান ইসরাত জাহান, প্রশিক্ষণ বিভাগের উপ – প্রধান ফজলুল করিম সহ মোট ৫ জন যুব স্বেচ্ছাসেবক
ঢাকার উদ্দেশ্য যাত্রা করেন।সকলের কাছে ব্রাহ্মণবাড়িয়া যুব রেড ক্রিসেন্টের প্রশিক্ষণার্থীরা দোয়া কামনা করেছেন।

Manual7 Ad Code