৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় রোডমার্চের সমর্থনে গাইবান্ধায় আলোচনা ও সংহতি মিছিল।

admin
প্রকাশিত জুন ২৮, ২০২৫
জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় রোডমার্চের সমর্থনে গাইবান্ধায় আলোচনা ও সংহতি মিছিল।

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual4 Ad Code

চট্টগ্রাম বন্দর রক্ষা, রাখাইনে করিডোর দেওয়ার ষড়যন্ত্র বন্ধসহ জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে দুই দিনের রোড মার্চ কর্মসূচিকে সংহতি জানিয়ে মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি গাইবান্ধা জেলা শাখা। ২৮ জুন শনিবার সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ ও সম্পাদক রাগীব হাসান মুন্নার নেতৃত্বে একটি মিছিল গাইবান্ধা শহর প্রদক্ষিণ করে। স্থানীয় পদক্ষেপ নাট্য সংগঠনের মিলনায়তন থেকে মিছিলটি বের হয়। মিছিল পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নিউমুরিংসহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া চলবে না। রাখাইনে করিডোর দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে, স্টারলিংক, সমরাস্ত্র কারখানা, করিডোরের মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর উদ্যোগ বন্ধ করতে হবে। এ মিছিল শেষে পদক্ষেপ মিলনায়তনে জেলা সিপিবির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জেলা সিপিবির সভাপতি অ্যাড. শাহাদাত হোসেন লাকুর সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড রাগীব আহসান মুন্না, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক আ্যাড, মুরাদজামান রব্বানী, সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসাসহ অন্যান্যরা। বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর আমাদের দেশের প্রাণ। এই বন্দর বিদেশিদের দেয়ার চক্রান্ত করছে বর্তমান অন্তর্বর্তী সরকার। রাখাইনে করিডোর দেয়ার মাধ্যমে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর ষড়যন্ত্র করছে যা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশপ্রেমিক শক্তির উদ্যোগে দুদিনব্যাপী ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ করছে। সাধারণ সভা থেকে রোড মার্চের প্রতি সংহতি জানানো হয়।

Manual5 Ad Code