২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপুরে ৮৫ লক্ষ টাকা অনুদানের চেক পেল স্বেচ্ছাসেবী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০১৯
লক্ষ্মীপুরে ৮৫ লক্ষ টাকা অনুদানের চেক পেল স্বেচ্ছাসেবী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা

Manual1 Ad Code

ওমর শা‌কিল,লক্ষ্মীপুর জেলা প্র‌তি‌নি‌ধি ::

Manual4 Ad Code

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা ও ক্যান্সারসহ বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে ৮৫ লাখ টাকা অনুদান বিতরণ করা
হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে অনুদানের চেক
তুলে দেওয়া হয়।

Manual7 Ad Code

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র
পাল। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য নুর উদ্দিন চৌধুরি নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, সদর উপজেলা
সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান সহ আরো অনেকে। জানা গেছে, সমাজসেবা অধিদফতরের আওতাধীন বিভিন্ন কর্মসূচির অংশ
হিসেবে এসব অনুদান প্রদান করা হয়। এর মধ্যে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে জেলার ৭৩টি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মাঝে বিভিন্ন হারে ২২ লাখ ৫০ হাজার
টাকা এবং নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পক্ষ থেকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ জন প্রতিবন্ধীকে ১ লাখ ৫০ হাজার
টাকা অনুদান দেওয়া হয়। এছাড়াও দুরারোগ্য ব্যাধি ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস,

Manual7 Ad Code

স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের
আর্থিক সহায়তা কর্মসূচির অধীনে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১২২ জনের মাঝে ৬১ লাখ টাকা বিতরণ করা হয়।