১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ঢাবি মল চত্বরে এক তরুণীর আত্মহত্যার চেষ্টা।

admin
প্রকাশিত জুন ২৭, ২০২৫
ঢাবি মল চত্বরে এক তরুণীর আত্মহত্যার চেষ্টা।

Manual5 Ad Code

মোঃ ইকবাল মোরশেদ

– স্টাফ রিপোর্টার।

Manual6 Ad Code

ঢাবি মল চত্বরে এক তরুণীর আত্মহত্যার চেষ্টা: পরিচয় মিলেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এক তরুণীর আত্মহত্যার চেষ্টা ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। মঙ্গলবার (২৫ জুন) রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল চত্বর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই হঠাৎ করেই তারা দেখতে পান এক তরুণী গাছে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে ঘটনাটি নজরে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাকে রক্ষা করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে টিম পাঠাই। মেয়েটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তার সঙ্গে কথা বলা হয়েছে এবং তার বাবার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তিনি ঢাকায় আসছেন। চিকিৎসা চলছে।” বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে, উদ্ধার হওয়া তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নন। তার নাম সুরাইয়া আক্তার প্রাপ্তি, বয়স আনুমানিক ২০ বছর, এবং গ্রামের বাড়ি রংপুর জেলায়। বর্তমানে তরুণীর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত বলে চিকিৎসা সংশ্লিষ্টরা জানিয়েছেন। কেন বা কী কারণে তিনি এমন একটি পদক্ষেপ নিয়েছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দের মাঝে এক ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রে এ ধরনের ঘটনা নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য সচেতনতার প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে নিয়ে এসেছে

Manual1 Ad Code