১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় আনসার-ভিডিপি সদস্যদের হাজিরা প্যারেড, নিরাপদ পানি ও ভ্রাম্যমান টয়লেটের ব্যবস্থা।

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬
গাইবান্ধায় আনসার-ভিডিপি সদস্যদের হাজিরা প্যারেড, নিরাপদ পানি ও ভ্রাম্যমান টয়লেটের ব্যবস্থা।

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual5 Ad Code

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গাইবান্ধা জেলায় ৬৭৫ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনকারী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অংশগ্রহণে এক প্রস্তুতিমূলক হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

‎বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট কার্যালয়, গাইবান্ধার আয়োজনে ১০ ফেব্রুয়ারি ২০২৬ গাইবান্ধা জেলা স্টেডিয়ামে এ হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়।

এতে নির্বাচন দায়িত্বে নিয়োজিত প্রায় ৯ হাজার (নয় হাজার) আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা অংশগ্রহণ করেন।

‎সমাবেশটি সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও স্বাস্থ্যসম্মতভাবে পরিচালনার লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গাইবান্ধা কর্তৃক সমাবেশস্থলে নিরাপদ সুপেয় খাবার পানি সরবরাহের পাশাপাশি পুরুষ ও মহিলাদের জন্য পৃথকভাবে পর্যাপ্ত অস্থায়ী (ভ্রাম্যমান) স্যানিটারি টয়লেটের ব্যবস্থা করা হয়।

Manual8 Ad Code

‎জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ আবু সোলায়মনি (বিভিএমএস, বিএভি-১২০১৭৫) জানান, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব পালনে অংশগ্রহণকারী সদস্যদের জন্য স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

Manual4 Ad Code

এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

‎উল্লেখ্য, নির্বাচন-পূর্ব এই হাজিরা প্যারেডের মাধ্যমে মাঠপর্যায়ের আনসার ও ভিডিপি সদস্যদের শৃঙ্খলা, প্রস্তুতি ও সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Manual6 Ad Code