১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গাইবান্ধা ০৩ নির্বাচনী এলাকার ভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
গাইবান্ধা ০৩ নির্বাচনী এলাকার ভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual5 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ উপলক্ষে ৩১ গাইবান্ধা ০৩ নির্বাচনী এলাকার ভোট গ্রহনকারী কর্মকর্তাদের দিন ব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

২ ফেব্রুয়ারী সোমবার দুপুরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী রিটাইনিং অফিসার শেখ জাবের আহমেদ এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটাইনিং অফিসার মো: মাসুদুর রহমান মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো: জসিম উদ্দিন, জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম,জেলা আনসার ও ভিডিপি অফিসার আবু ছোলায়মান উপজেলা সহকারী কমিশনার ভুমি আল ইয়াসা রহমান তাপাদার ও থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান প্রমুখ।

Manual5 Ad Code

বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং গ্রহনযোগ্য করতে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।

Manual1 Ad Code