৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুরনেতা কমরেড একরাম হোসেন বাদল হাজীস্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬
বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুরনেতা কমরেড একরাম হোসেন বাদল হাজীস্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual3 Ad Code

গাইবান্ধারপলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা প্রবীণ কমিউনিস্ট নেতা বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সাবেকসহ-সভাপতি কমরেড একরাম হোসেন বাদল হাজী স্মরণে শোকসভা স্থানীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

শনিবার(৩১জানুয়ারি)বিকেলে বাংলাদেশ কমিউনিস্ট পাটি(সিপিবি) পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি ও গাইবান্ধা-৩ আসনে সিপিবি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সভায় মরহুমের জীবদ্দশায় বিভিন্ন দিকের স্মৃতিচারণকরে প্রধান অতিথিরবক্তব্যরাখেন,সিপিবিকেন্দ্রীয়কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড আমিনুল ইসলাম ফরিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনবাংলাদেশ কৃষকসমিতির কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম,বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধার সমন্বয়ক কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন,ওয়ার্কার্স পাটি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান এমএ মতিন মোল্লা, পলাশবাড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি আলিউল ইসলাম বাদল,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন মোবারক।

এসময় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ছাড়াও বাম গণতান্ত্রিকদলীয় জোটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

বক্তারা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণ সভায় তাঁর জীবন-সংগ্রাম ও তৃনমুল থেকে কেন্দ্রীয় রাজনৈতিক অঙ্গনে ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেদো’আ ও মোনাজাত করা হয়।