২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

গাইবান্ধার পলাশবাড়ীতে ৪ শত ৫০ জন খতিব ঈমাম ও মোয়াজ্জিনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

admin
প্রকাশিত মে ৭, ২০২৫
গাইবান্ধার পলাশবাড়ীতে ৪ শত ৫০ জন খতিব ঈমাম ও মোয়াজ্জিনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি,

Manual7 Ad Code

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু।

গাইবান্ধার পলাশবাড়ীতে খতিব,ঈমাম ও মোয়াজ্জিন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৬ই মে পৌর শহরের মডেল মসজিদে দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মসজিদ মিশন পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ মো. মোনয়ারুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন,বাংলাদেশ মসজিদ মিশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাওঃ মো. সাইদু্র রহমান,উপজেলা মসজিদ মিশন শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওঃ মো. নজরুল ইসলাম লেবু, উপদেষ্টা মো. আবু বক্তর সিদ্দিক, ইসলামিক ফাউন্ডেশন পলাশবাড়ী উপজেলা শাখার সুপারভাইজার আব্দুল আজিজ,সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার প্রমুখ। এরআহবানে ছিলেন,উপজেলা ওলামা বিভাগ সভাপতি মাওঃ মো. আব্দুল মজিদ আকন্দ ও সঞ্চালনে ছিলেন,উপজেলা জামায়াত নেতা রফিকুল ইসলাম। সমাবেশে উপজেলার ৪’শ ৫০ টি মসজিদের খতিব-ঈমাম ও মোয়াজ্জিনগণ অংশ নেন। সমাবেশ থেকে দেশের সকল মসজিদের খতিব-ইমাম মোয়াজ্জিনদের সরকারি ভাতা প্রদান কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

Manual1 Ad Code