২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

৫ মে শাপলা চত্বরের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত মে ৫, ২০২৫
৫ মে শাপলা চত্বরের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Manual8 Ad Code

বোচাগঞ্জ/দিনাজপুর

Manual6 Ad Code

প্রতিনিধি

Manual3 Ad Code

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৫ মে ২০২৫ তারিখে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এক বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিতে আওয়ামী লীগের বর্বরোচিত হামলায় নিহত শহীদদের স্মরণে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এ দিনের মূল উদ্দেশ্য ছিল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা এবং সেই সময়কার ঘটনার প্রেক্ষাপট ও শিক্ষা নিয়ে আলোচনা করা। অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিশ্বাসীদের রক্ত ঝরলে ইতিহাস থেমে থাকে না, বরং নতুন প্রজন্মের মাঝে জেগে ওঠে অধিকার আদায়ের প্রেরণা।” অনুষ্ঠানটি সোমবার বাদ আসর বোচাগঞ্জ উপজেলার পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের জনগণ এবং ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। আয়োজক: হেফাজতে ইসলাম বাংলাদেশ বোচাগঞ্জ উপজেলা শাখা, দিনাজপুর