১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বিএসএফ কর্তৃক আটকের পর ফেরৎ হওয়া ২ বাংলাদেশী কৃষকের সাথে মোঃ ইসমাইল হোসেন এর কুশল বিনিময়

admin
প্রকাশিত মে ৪, ২০২৫
বিএসএফ কর্তৃক আটকের পর ফেরৎ হওয়া ২ বাংলাদেশী কৃষকের সাথে মোঃ ইসমাইল হোসেন এর কুশল বিনিময়

Manual6 Ad Code

বিএসএফ কর্তৃক আটকের পর ফেরৎ হওয়া ২ বাংলাদেশী কৃষকের সাথে মোঃ ইসমাইল হোসেন এর কুশল বিনিময়

Manual4 Ad Code

বোচাগঞ্জ /দিনাজপুর প্রতিনিধি:বোচাগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার বিভাগীয় পরিচালক, বাংলাদেশ আখ চাষী ইউনিয়ন জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ শ্রমিক- কর্মচারি ফেডারেশন কেন্দ্রীয় কমিটির চিনিকল প্রতিনিধি, ২৪ ঘন্টা টেলিভিশনের পরিচালক ও জাতীয় দৈনিক শেষ সংবাদ এর সহ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন আগামীদিনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হওয়ার লক্ষ্যে বিভিন্ন প্রচারণামূলক কাজে অংশগ্রহণ করে আসছেন।
রবিবার বিকেলে তিনি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন গ্রামে বিএসএফ এর হাত থেকে ফেরৎ আসা ২ কৃষকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সার্বিক খোঁজ খবর নেন।
উল্লেখ্য, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন (কাড়লিয়াপাড়া) গ্রামের মৃত এনামুল হক এর ছেলে মোঃ মাসুদ রানা (২৪) ও ধর্মজৈন (ভুটিয়াবন) গ্রামের ইসরাইল হোসেন এর ছেলে এনামুল হক (৫৭) কে শুক্রবার আনুমানিক সকাল ১১ টায় ৩২০/১০-এস নং পিলারের নিকট ধর্মজৈন কাড়োলিয়াপাড়া গ্রামের মৃত রফিক এর ছেলে রিয়াজুল এর ধানক্ষেতে ধান কাটার সময় তাঁরকাটার বেড়া অতিক্রম করে বিএসএফ আটক করে ধরে নিয়ে যায়। পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে রাতে তাদেরকে ফেরৎ নিয়ে আসা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ এর নিকট হতে উক্ত ফেরৎ আসা ২ বাংলাদেশী কৃষকের সাথে তাঁদের বাড়ীতে সৌজন্য সাক্ষাৎ করে সার্বিক খোঁজ খবর নেন মোঃ ইসমাইল হোসেন।

Manual6 Ad Code