৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

খড়ের গাদায় পাওয়া গেল নিখোঁজ যুবকের মরদেহ, হত্যাকাণ্ড বলছে পুলিশ

admin
প্রকাশিত মে ৩, ২০২৫
খড়ের গাদায় পাওয়া গেল নিখোঁজ যুবকের মরদেহ, হত্যাকাণ্ড বলছে পুলিশ

Manual1 Ad Code

খড়ের গাদায় পাওয়া গেল নিখোঁজ যুবকের মরদেহ, হত্যাকাণ্ড বলছে পুলিশ

Manual3 Ad Code

জেলা প্রতিনিধি পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লক্ষীপাশা গ্রামে খড়ের গাদার পাশ থেকে মোহাম্মদ খলিল গাজী নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ মে) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গত ২৯ এপ্রিল রাতে নিখোঁজ হন খলিল। ২ মে খলিলের নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা মো. হাসান গাজী। নিহত খলিলের তাওহিদ ও আফরোজা নামের দুটি শিশু সন্তান রয়েছে।

সুরতহাল শেষে প্রাথমিক ভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছে নিহতের স্বজনেরা।
নিহতের স্ত্রী তাসমিয়া বেগম ও স্বজনেরা জানান, নারায়নগঞ্জের ফতুল্লায় বিভিন্ন গার্মেন্টসে প্রডাকশনের কাজ করতেন খলিল। গত রোজার ঈদে তিনি গ্রামের বাড়িতে আসেন। পরবর্তীতে একটি মামলায় ওয়ারেন্ট থাকায় গ্রেফতার হন তিনি। গত ২৩ এপ্রিল জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফেরেন। ৩০ এপ্রিল তার ঢাকায় ফেরার কথা ছিল। ২৯ এপ্রিল রাতে নিখোঁজ হলে অনেক খোঁজাখোজার পর তাকে না পেয়ে গত ২ মে বাউফল থানায় সাধারন ডায়েরি করা হয়। শনিবার সকালে খড়ের গাদার পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও তার পরিবারকে জানায় স্থানীয়রা।

Manual7 Ad Code

এ ঘটনায় তার পরিবারে চলছে শোকের মাতম।
নিহতের স্ত্রী তাসমিয়া বেগমের দাবি পূর্ব শত্রুতার জেরে তার স্বামীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের সুষ্ঠ বিচার চান তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান বলেন, গতকাল বাউফল থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি হয়েছে। আজ খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এরইমধ্যে সুরতহাল সম্পন্ন হয়েছে, প্রাথমিক ভাবে হত্যা বলে মনে হচ্ছে। তদন্ত চলমান রয়েছে। আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রীয়াধীন।

Manual6 Ad Code