৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

বান্দরবান লামা উপজেলায় মডেল মসজিদের শুভ উদ্বোধন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫
বান্দরবান লামা উপজেলায় মডেল মসজিদের শুভ উদ্বোধন

Manual4 Ad Code

মো: রমজান আলী (বান্দরবান প্রতিনিধি ):- বান্দরবান লামা উপজেলায় নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন অর্ন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফলক উন্মোচন এবং মোনাজাতে অংশ নেন তিনি।

Manual8 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি ও লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. মঈন উদ্দিন সাহেব ।

Manual6 Ad Code

প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় এটি নির্মিত হয়।

Manual2 Ad Code

গণপূর্ত অধিদপ্তর বাস্তবায়িত এই স্থাপনাটি তিন ধাপে নির্মাণ করা হয়েছে, যেখানে ব্যয় করা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। নতুন এই উদ্যোগ ইসলামি জ্ঞান চর্চা ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।