৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী ভার্সিটিতে অগ্নি নির্বাপক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫
পটুয়াখালী ভার্সিটিতে অগ্নি নির্বাপক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Manual7 Ad Code

দুমকী ও পবিপ্রবি পটুয়াখালী প্রতিনিধি :- পটুয়াখালী জেলার, ফায়ার সার্ভিস এর সহযোগিতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এ অগ্নি নির্বাপক বিষয়ক ‘প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

১৩ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। প্রশিক্ষক হিসেবে ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালীর সহকারী পরিচালক মো: মোস্তফা মোহসীন। কর্মশালায় বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, উপ-রেজিস্ট্রার ড. মো: আমিনুল ইসলাম টিটো।

Manual2 Ad Code

প্রশিক্ষণের প্রশিক্ষক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালীর সহকারী পরিচালক মো: মোস্তফা মোহসীন আগুনের সংজ্ঞা, বৈশিষ্ট্য, আগুন লাগার কারণ, আগুন নিভানোর ও আগুন থেকে নিজেকে রক্ষার কৌশল নিয়ে আলোচনা করেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর যোগাযোগ নাম্বার সবাইকে প্রদান করেন।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন, “অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ও প্রশিক্ষণ আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ কর্মশালা আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও মোকাবেলায় সক্ষম করে তুলবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম পবিপ্রবিতে পটুয়াখালী ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।”

Manual8 Ad Code

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।