৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

ঢাকা রাজধানীর সাইন্সল্যাবে দায়িত্বরত পুলিশের সদস্যের ওপর ককটেল বিস্ফোরণ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০১৯
ঢাকা রাজধানীর সাইন্সল্যাবে দায়িত্বরত পুলিশের সদস্যের ওপর ককটেল বিস্ফোরণ

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

পুনম শাহরীয়ার ঋতুঃ রাজধানীতে এলজিআরডিমন্ত্রীর প্রটোকলে থাকা পুলিশের এএসআই এবি শাহাবুদ্দিন (৩৫) ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন। এ সময় ককটেলের স্প্লিন্টারে সামান্য আহত হয়েছেন আমিনুল (৪০) নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবল।
শনিবার রাত সাড়ে ৯টায় সাইন্স ল্যাবরেটরিজ মোড়ে এ ঘটনা ঘটে। আহত এএসআই এবি শাহাবুদ্দিনের দুই পা আঘাতপ্রাপ্ত হয় এবং কনস্টেবল আমিনুলের ডানহাতে স্প্লিন্টারের সামান্য আঘাত লাগে।
আহত অবস্থায় ওই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
শাহবাগ থানার ওসি (অপারেশন) শাহাব উদ্দিন জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলামের গাড়িবহরে প্রটোকলের দায়িত্বপালন করছিলেন এএসআই এবি শাহাবুদ্দিন। মন্ত্রীর গাড়িবহরটি সাইন্স ল্যাবরেটরিজ মোড়ে আসার আগে রাস্তায় গাড়ি থেকে নেমে সড়ক ক্লিয়ার করছিলেন এএসআই। এ সময় হঠাৎ ককটেলের বিস্ফোরণ হয়।

Manual3 Ad Code