৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন।

প্রকাশিত আগস্ট ১, ২০২৪
নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন।

Manual6 Ad Code

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

Manual6 Ad Code

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত। বুধবার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা স্টাফ কোয়ার্টার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রাণী দাস, থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন, উপজেলা প্রকৌশলী নুরনবী হক, মৎস্য চাষি গোলাম মোস্তফা গামা প্রমুখ। সভাটি পরিচালনা করেন প্রভাষক রাব্বী হোসাইন। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Manual2 Ad Code