২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর কোয়ারান্টাইন ষ্টেশান আজও চালু হয়নি

admin
প্রকাশিত আগস্ট ৩০, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর কোয়ারান্টাইন ষ্টেশান আজও চালু হয়নি

Manual5 Ad Code

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থল বন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত গবাদিপশু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য প্রায় তিন বছর আগে সোনামসজিদ স্থলবন্দর এলাকায় প্রাণিসম্পদ কোয়ারেন্টইন স্টেশন নির্মাণ করা হয়। কিন্তু গত তিন বছরেও প্রাণিসম্পদ কোয়ারেন্টইন স্টেশনে কোন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে কোয়ারেন্টইন স্টেশনে ভারত থেকে আমদানিকৃত গবাদিপশু পরীক্ষা নিরীক্ষার জন্য মূল্যবান যন্ত্রপাতি রয়েছে কিন্তু ওই সব যন্ত্রপাতি রক্ষাণাবেক্ষণের জন্য কোন কর্মকর্তা কর্মচারী এমন কি নৈশ প্রহরী ও প্রাণিসম্পদ বিভাগ নিয়োগ দেয়নি। ফলে ওই ভবনটি সম্পূর্ণভাবে অরক্ষিত রয়েছে।

Manual4 Ad Code

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনন্দ কুমার অধিকারী জানান, ২০১৫-২০১৬ অর্থ বছরে এক কোটি ৯৯ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে ও রহনপুর স্থল বন্দরে ২টি কোয়ারেন্টাইন ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটি ২০১৬ সালের ২৮ ডিসেম্বর তৎকালীন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ উদ্বোধন করেন।

Manual7 Ad Code

তারপর থেকে দফতরে কোন কর্মকর্তা কর্মচারী না থাকায় ভবন দুটি অরক্ষিত রয়েছে। শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্রী রনজিত চন্দ্র সিংহ জানান, সোনামসজিদের কোয়ারেন্টাইন দফতরে জনবল নিয়োগ দিয়ে কার্যক্রম শুরু করা হলে আমদানিকৃত গবাদিপশু পরীক্ষা-নিরীক্ষাসহ স্থানীয় গবাদিপশুর চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

Manual8 Ad Code

অন্যদিকে সোনামসজিদ স্থল বন্দরে আমদানি রফতানি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সংগঠনগুলো জরুরি ভিত্তিতে কোয়ারেন্টাইন স্টেশনটি চালু করার দাবি জানিয়েছেন উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে।

Manual6 Ad Code